গোবিন্দগঞ্জে সাপামারা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন তারেকুল বাসার দুলাল
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন সাপমারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ তারেকুল বাসার দুলাল। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দেন তারেকুল বাসার দুলাল। এসময় দলীয় নেতাকর্মীসহ ইউনিয়ন থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে তারেকুল বাসার দুলাল বলেন, জনসেবা করার লক্ষ্যে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ মহোদয়ের সার্বিক সহযোগিতায় ও নির্দেশনা অনুযায়ী সাপমারা ইউনিয়নকে উন্নয়ন-সমৃদ্ধ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী ২৭ জুলাই সাপমারা ইউপি উপনির্বাচনে তার বিজয় সুনিশ্চিন্ত বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগামী ৫ জুলাই মনোনয়ন পত্র যাচাই-বাচাই, প্রার্থীতা প্রত্যাহার ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু