কেশবপুরে উপজেলা ও পৌর জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ

কেশবপুরে উপজেলা ও পৌর জাতীয় শ্রমিকলীগের  পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ
ছবি: পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরে নব-গঠিত উপজেলা ও পৌর জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। রোববার (৭ জুলাই-২৪) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা বাসুদেব মিত্র, সভাপতি উত্তম ঘোষ, সাধারণ সম্পাদক এস এম মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামির হোসেন-সহ উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। অপরদিকে, নব-গঠিত পৌর জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন, পৌর জাতীয় শ্রমিকলীগের সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা-সহ পৌর জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ