নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধ
দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জেলখানা মোড়ে সড়ক অবরোধ করে রাখে। মঙ্গলবার(১৬ জুলাই)বিকাল থেকে ছাত্র-সমাজের ব্যানারে নরসিংদী সরকারী কলেজসহ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কোটা বৈষম্য সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা জেলখানা মোড়ে অবস্থান নেয় এবং রাস্তায় আগুন ধরিয়ে অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধ চলাকালে ঢাকা-সিলেট মহা-সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচী প্রত্যাহার করলে প্রায় আড়াই ঘন্টা পর ঢাকা-সিলেট মহা-সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম