বাইশারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা !
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়ি'র উপজেলার বাইশারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ করাত কল সহ ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক তাদের জরিমানা আদায় করা হয়েছেল, হোটেল জাহাঙ্গীর মেচ, মালিক বাচা মিয়া খাবারে অনিয়মের কারণে তাকে নগদ ২,০০০ টাকা, রাশিয়া জাল বিতান, মালিক নিজাম উদ্দিন অপরিচ্ছন্নতার কারণে ১,৫০০ টাকা। বনফুল ফার্মেসী মালিক রুহুল আমিন মেয়াদোত্তীর্ণ ঔষুধের কারণে ৫,০০০ টাকা। লাইসেন্সবিহীন অবৈধ করাত কল পরিচালনাকারী সাব্বির আহমদের কোন প্রকার কাগজপত্র না থাকায় তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
তাদের নিকট হতে সর্বমোট ১৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার টাকা সাথে সাথে আদায় করায় তাদেরকে কারাদণ্ড মওকুফ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট (ভুমি) ইসরাত জাহান ইতু। তিনি বলেন প্রথম বারের মত সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আগামীতে আরো কঠোর ভাবে অভিযান পরিচালনা করা হবে। তিনি উপস্থিত সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সকলে যেন প্রচলিত আইন মেনে চলে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, বাইশারী পুলিশ প্রশাসন, সাংবাদিক বাইশারী বাজার কমিটির সদস্য সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি