অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মাধবদী পৌর ভবন পরিদর্শনে বিভাগীয় কমিশনার

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মাধবদী পৌর ভবন পরিদর্শনে বিভাগীয় কমিশনার
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

কোঠা আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি দুষ্কৃতিকারীর দল গত শুক্রবার(১৯ জুলাই) বিকেলে ও শনিবার রাতে মাধবদী পৌর ভবনে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। শনিবার (২৭ জুলাই) ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম, নরসিংদী জেলা স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখী, নরসিংদী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট জাহিদুল ইসলাম, সদর সার্কেল কে এম শহিদুল ইসলাম, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল মোতালেব পাঠান ও অন্যান্য মুক্তযোদ্ধা গন, মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক সহ পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম