বুড়িচংয়ে ডাকাত আতংকে পাহাড়া

বুড়িচংয়ে  ডাকাত আতংকে পাহাড়া
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরি ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। এসব ঘটনায় ব্যবসায়ী থেকে শুরু করে গ্রামবাসীদের মধ্যেও আতংক বিরাট করছে। ইদানিং উপজেলায় বিভিন্ন সড়কে সিএনজি, অটোরিকশা ও প্রাইভেট গাড়ি সহ এলাকায় একাধিক ঘটনা ঘটছে। গত বুধবার ৮ আগষ্ট দিবাগত গভীর রাতে বুড়িচং - মীরপুর ও বাগড়া-কালিকাপুর সহ বিভিন্ন সড়কে কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতংকিত হয়ে রাত জেগে প্রতিটা পাড়া- মহল্লা পাহাড়া দিচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। খবর নিয়ে জানা গেছে এক শ্রেণীর দুষ্ট চক্র পুলিশের মনোবল ভেঙে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্নভাবে কথা বলে তাদের ভিতরে আতংক সৃষ্টি করেছে।যায় ফলে এখন পর্যন্ত কাজে ফেরেনি পুলিশ। বর্তমান থানা পাহাড়ায়া নিয়োজিত রয়েছে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এলাকাবাসীর দাবী দ্রুত সময়ের মধ্যে থানা পুলিশ কর্মস্থলে না আসলে চরম বিপদের মুখোমুখি হতে পারেন সাধারণ মানুষ। বর্তমানেও বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ