নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজ থেকে বাস মাটিতে,নিহত-১ আহত-৪৪

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজ থেকে বাস মাটিতে,নিহত-১ আহত-৪৪
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজ থেকে নিচে পড়ে একজন নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৪ জন। শনিবার(১০ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিটি হলেন সিলেট গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে নুরুল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাকের সামনে পড়ে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন একজন। পরে এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়।  আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, যাত্রীবাহী বাসের দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম