বুড়িচংয়ে হাসিবুল ইসলাম নামে এক শিশু বন্যার পানিতে ডুবে মৃত্যু!
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং সদরের আরাগ রোডের বন্যার পানিতে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় হাসিবুল ইসলাম হাসিব (১০ ) নামে মাদ্রাসার ছাত্র বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। ২৬ আগষ্ট সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। হাসিবুল ইসলামের পিতা সৌদি প্রবাসী নুরুল ইসলাম যার বাড়ি ফেনীর সোনামুড়ীতে। বুড়িচং উপজেলায় পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে নানার বাড়ি হওয়া সুবাধে হাসিবুল ইসলাম (১০ ) এখানে স্থানীয় সালাফিয়্যাহ মাদরাসা পড়ালেখা করেন এবং মা হাসিনা বেগম দুই ছেলেকে নিয়ে বুড়িচং সদর আরাগ রোডের মাথায় তাহের সরদারের ভাই আবুল বাসারের বাড়িতে ভাড়া থাকেন।
বুড়িচং ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, দুপুর আনুমানিক ১.৫০ মিনিটে উপজেলা সদরের আরাগ আনন্দ পুর রোডে মডেল একাডেমি ও বাড়ি সংলগ্ন শিশু হাসিবুল ইসলাম পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে সহ সোহাগ (১১) নামের অপর এক শিশুকে উদ্ধার করে। এরপর বুড়িচং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নিহত শিক্ষার্থী হাসিবের লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়ি সাদকপুর নোয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ