ফেনীর বন্যার্তদের মাঝে ড.হোসনে আরা বেগমের খাদ্য সামগ্রী বিতরণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বহুপ্রতিভার অধিকারী, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ২৬ আগস্ট সোমবার টিএমএসএসের চট্টগ্রাম ডোমেইনের আওতাধীন পরিচালিত ফেনী জেলার বন্যাদূর্গত এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি এলাকার শত শত মানুষের মধ্যে নানা খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরে তিনি টিএমএসএস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। নির্বাহী পরিচালক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মনোভাব নিয়েই সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি টিএমএসএসের সকল মানবিক কর্মকান্ড গুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এ এলাকার বন্যায় ক্ষতি গ্রস্থ মানুষের মধ্যে টিএমএসএসের মানবিক কর্মকান্ড গুলো দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় তাঁর সাথে চট্টগ্রাম ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ আঃ রাজ্জাক, জোন প্রধান, এরিয়া প্রধান, শাখা প্রধান ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, এলাকার গন্যমান্য ব্যক্তি, সাধারণ মানুষ, এনজিও কর্মী, উপকার ভোগী মানুষ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান