এবার মামলার জালে দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) মনোরঞ্জন শীল গোপাল

এবার মামলার জালে দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) মনোরঞ্জন শীল গোপাল
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

১৮ বছরের রাজত্ব ৭ মাস আগে খুইয়েছেন তিনি৷ এবার তাঁর নামে মামলাও হলো। জানা যায় যে,বিগত হাসিনা সরকারের সময় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের প্রাক্তন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে ভূমিদখল,টেন্ডারবাজি,চাঁদাবাজি সহ দলিয় শক্তি ব্যবহার করে জামায়ত, বি এন পি, সহ জনগণের উপর দমন-পীড়ন করার অপরাধে অভিযোগ তুলেন এলাকাবাসী।এছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম ফারুক সহ ২০ জনের বিরুদ্ধে দস্যুবৃত্তি ও নাশকতার মামলা দায়ের করা হয়েছে কাহারোল থানায়।

উক্ত এজাহারে উল্লেখিত মামলার আসামি যারা হলেন: সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম ফারুক,৬ নং ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবুল, ৫ নং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ৩ নং ইউপি চেয়ারম্যান জাহিদুজ্জামান লিমন সরকার, ৬,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান, ৫ নং সুন্দরপুর ইউনিয়ন সভাপতি মাজিদুল ইসলামসহ অনেকে।

এ নিয়ে দিনাজপুরের ৬ টি আসনের ৫টিরই সাবেক সাংসদদের মামলার জালে ফাঁসতে হলো। রইলেন কেবল সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান