বগুড়ায় ইফদ প্রতিনিধি দলের টিএমএসএসের ভ্যালু চেইন প্রকল্প পরিদর্শন

বগুড়ায় ইফদ প্রতিনিধি দলের টিএমএসএসের ভ্যালু চেইন  প্রকল্প পরিদর্শন
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস খাদ্য সেক্টরের আওতাধীন পরিচালিত আন্তর্জাতিক দাতা সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডিভোলোপমেন্ট ইফাদ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর একটি প্রতিনিধি দল ১১ সেপ্টেম্বর বগুড়ার আরএমটিপি’র আওতায় টিএমএসএস কর্তৃক বাস্তবায়নাধীন “ইকোলজিবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেছে। এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল প্রকল্পের অগ্রগতি ও এর বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা করা। পরিদর্শনকৃত কর্মকাণ্ডের মধ্যে ছিল নার্সারী উন্নয়ন, ইকোলজিবান্ধব সবজি উৎপাদন ক্লাস্টার, নিরাপদ সবজি সংগ্রহ কেন্দ্র ও মসলা প্রক্রিয়াজাত করণে ক্ষুদ্র উদ্যোগ। প্রকল্পটি ইকোলজিবান্ধব কৃষি ব্যবস্থার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন, বাজারজাতকরন ও প্রক্রিয়াজাত করণের উপর জোর দিচ্ছে, যা কৃষকদের আয়ের উন্নতি ও গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইফাদ-এর প্রতিনিধিরা এই প্রকল্পের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে টিএমএসএস এর উদ্ভাবনী কার্যক্রম ও সমন্বিত কৃষি ব্যবস্থার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এই প্রকল্পের মাধ্যমে ইকোলজিবান্ধব কৃষি প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়াকে গ্রামীণ কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ইফাদ-এর পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়নের প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করা হবে। পরিদর্শনকারী দলকে ব্রিফ করেন প্রকল্পের সমন্বয়কারী সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস। টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে আইটি এন্ড জিজি পরিচালক মোঃ মাহবুবুর রহমান সহ টিএমএসএসের অন্য কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগন এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান