নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে কম্বল, স্যান্ডেল ও চাউল উদ্ধার!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী ও দৌছড়ি ইউনিয়নের বাহির মাঠ নামক স্থানে বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বাংলাদেশী কম্বল, স্যান্ডেল ও চাউল উদ্ধার করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বর্ডার গাড বাংলাদেশ ( বিজিবি)'র নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী বিওপি'র বিশেষ টহল দল মালিক বিহীন বাংলাদেশী কম্বল ও স্যান্ডেল উদ্ধার করে।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এর নেতেৃত্ব বিওপির বিশেষ টহল দল অভিযান চালায়। এই সময় নাইক্ষ্যংছড়ি'র আওতাধীন রেজুআমতলী বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৯ থেকে এলাকা থেকে ; তিন কিলোমিটার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কচুবনিয়া ড্রাগন বাগান নামক স্থান থেকে রেজু আমতলী বিওপি'র বিশেষ টহল দল অবৈধ পন্থায় মিয়ানমারে পাচারকালে মালিক বিহীন বাংলাদেশী কম্বল ১৬২ পিস, দেশীয় বিভিন্ন প্রকার ২৬৪ জোড়া স্যান্ডেল উদ্ধার করে বলে সুত্রে জানা গেছে। উদ্ধারকৃত মালামাল গুলি কক্সবাজার জেলার বালুখালী কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত মালামাল উক্ত সীমান্ত এলাকার পয়েন্ট দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পাচার করার জন্য চোরাকারবারিরা মজুদ করেছিল।কিন্ত সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের কঠোর তৎপরতার কারণে সফল হতে পারেননি চোরাকারবারিরা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, সীমান্ত চোরাকারবারিরা এসব উদ্ধারকৃত পণ্য অবৈধ পন্থায় পাশ্ববর্তী মিয়ানমারে পাচারের চেষ্ঠা করছিল। অপর দিকে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের বাহির মাঠ এলাকায় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গাড বাংলাদেশ ( বিজিবি)'র নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিওপির টহল দল বাহির মাঠ নামক স্থান থেকে মালিক বিহীন ৭০ কেজি বাংলাদেশী আতপ চাউল উদ্ধার করে। উদ্ধারকৃত চাউল সমূহ নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গাড বাংলাদেশ ( বিজিবি)'র হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি