নাইক্ষ্যংছড়ির রেজুতে বিজিবির অভিযানে ৯০টি বল্লি কাঠ জব্দ!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৯০টি আকাশ মণি গাছের বল্লি জব্দ করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)'র নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৯ থেকে পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কচুবুনিয়া ড্রাগন বাগান নামক স্থান থেকে রেজুআমতলী বিওপি'র বিশেষ টহল দল অবৈধভাবে কক্সবাজারে পাচারকালে ৯০টি আকাশ মণি গাছের বল্লি জব্দ করে। জব্দকৃত আকাশ মণি গাছের বল্লি গুলি রেজু বিট নাইক্ষ্যংছড়ি রেঞ্জ লামা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে ঘুমধুম ইউনিয়নের সমস্ত সীমান্ত এলাকায়। ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, সীমান্ত চোরাকারবারিরা এসব জব্দকৃত কাঠ অবৈধ পন্থায় ঘুমধুম থেকে কক্সবাজারে পাচারের চেষ্ঠা করছিল।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি