নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইউরিয়া সার জব্দ!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইউরিয়া সার জব্দ!
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তের দৌছড়ি ইউনিয়নের ১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বালুর মাঠ নামক স্থান থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে মালিকবিহীন ৫ বস্তা (৫০) কেজির ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, বুধবার (২ অক্টোবর) সকাল ৯ টার সময় নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র অধীনস্থ লেম্বুছড়ি বিওপির মোঃ বদরুল আলমের নেতৃত্বে টহল দল বিওপির দক্ষিণে বালুর মাঠ নামক স্থান থেকে মালিক বিহীন‌ ০৫ বস্তা বাংলাদেশী ইউরিয়া সার উদ্ধার করে। নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র অধিনায়ক লে : কর্ণেল সাহেল আহমেদ নোবেল বলেন, মালিকবিহীন উদ্বারকৃত সার সমূহ বিজিবি হেফাজতে রয়েছে। পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি চলছে বলেও জানান। এছাড়া তিনি আরো জানান,- মাদক, চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। উল্লেখ্য যে, উদ্ধারকৃত সার ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি