পটুয়াখালীর মির্জাগঞ্জে জুলাই গনঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের স্বরনে দোয়া ও পুরস্কার বিতরণ
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের স্বরনে দোয়া ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাবেক সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান,সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু,,সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমারদেশ প্রতিনিধি মো.শামসুল হক,জামায়াতে ইসলামীর সভাপতি মো.শাহজাহান,সাধারণ সম্পাদক রাকিব হাসান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ,জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা তাওহিদ ইসলাম,মো: রায়হান, রাইয়ান আহমেদ রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনজু বিশ্বাস, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমান খান, যুবদলের সদস্য সচিব আতাউর রহমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল মৃধা,ছাত্রদলের যুগ্ন সম্পাদক ইব্রাহিম প্রমূখ। পরে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জুলাই শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন