মির্জাগঞ্জে বাজার মনিটরিং অভিযান
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার টাক্সফোর্স কমিটির মাধ্যমে পরিচালিত বাজার মনিটরিং অভিযান করা হয়েছে। ২০ শে অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে এই অভিযান করা হয়, ভোক্তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ পণ্য অপসারণ, দোকানে মূল্য তালিকা বিলবোর্ড, ক্রেতাদের কাছে বেশি মূল্য না নেওয়া, ক্রেতাদের সাথে ভালো ব্যবহার সহ সুবিদখালী বাজারে মির্জাগঞ্জ উপজেলা টাস্ক ফোর্স কমিটির আহবায়ক উপজেলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদ। অভিযানের সময় বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানের সময় সহযোগিতা করেন মির্জাগঞ্জ থানার এস, আই আনোয়ার এর নেতৃত্বে একদল সঙ্গীও পুলিশ ফোর্স।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন