মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন।

মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন।
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

সাবেক সংসদ সদস্য সাইয়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে মিরপুর থানার একটি বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে, আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে, জুলাই আগস্ট গণউদ্বোধন চলাকালীন ছাত্রজনতার আন্দোলনে বিশৃঙ্খলা ও জালাও ফোড়াও সহ হত্যা চেষ্টার মতো ঘটনায় সুমনসহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।ব্যারিস্টার সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, প্রথমবারের মতো হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ