রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ।
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামী সন্ত্রাসীদের বিচার এবং নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে এগারোটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিরবির মূল ফটোক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিরোবির মূল ফটক থেকে চকবাজার, সরদারপাড়া, শহীদ আবু সাঈদ চত্বর, পদক্ষেণ করে। বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস খুনি হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছেন রাষ্ট্রপতি। এ সময় অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ