হিসাব দেখি সমানে সমান-এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
কথিত স্বাধীনতা বনাম স্বাধীনতা! বাক স্বাধীনতা বনাম চোগলখোরি স্বাধীনতা...
স্বাধীনতা এখন স্বাধীন। যার যা বলার ইচ্ছে, যা করার ইচ্ছে সব কিছুই তো হয়েই যাচ্ছে পানির মত!
আজকে স্বাধীনতা ও একালের স্বাধীনতা নিয়ে দুটি কথা বলতে চাই।
আওয়ামী লীগ হলো ফিনিক্স পার্টি এটা বলে দলের কিছু নেতা কর্মীদের মাঝে কেউ কেউ!
বলা বাহুল্য এই যে, নরম কাঠের উপর বাটাল মারা খুবই সহজ কষ্ট কম হয়। আওয়ামীলীগ নেতারা ক্ষমতার মসনদে অধিষ্ঠিত ব্যক্তি বরেন্য মহোদয় গন শুধু টাকার গন্ধ, টাকা চিনেছেন। কর্মী ও সাধারন সমর্থকদেরকে স্মরনই করেননি। যার প্রেক্ষিতে মনে করি দেশে অভ্যূদয় ঘটে গেলো! এখন আসি একাত্তরের স্বাধীনতা ও চব্বিশের অধীনতা যুদ্ধ প্রসঙ্গে দুটি কথায়...
১৯৭১ সালের
একাত্তর ছিলে পঁচিশ বছরের শোষণ নিপীড়নের দাত ভাঙ্গা জবাব দেওয়ার বছর!
আর ২০২৪ সালের
চব্বিশ হলো পনেরো বছরের ভোগ বিলাসী স্বজন প্রতি কর্মী অবমূল্যায়নের বছর!
একাত্তরের চেতনা ছিলো সীমানার এপার-ওপার!
চব্বিশের চেতনা হলো ভাবনার এপিঠ-ওপিঠ...
একাত্তরে গোটা জাতি একদিকে ছিলো আর জামাত বিরুপ আর
চব্বিশে গোটা জাতি একদিকে হলো আর আওয়ামী লীগ অন্যদিকে!
একাত্তরে দেশের মানুষ ষড়যন্ত্রের বিরোধিতা করেছে আর চব্বিশে দেশের মানুষ কথিত ষড়যন্ত্রের পক্ষ নিয়েছে।
একাত্তরের আগে দেশের টাকা পাচার হয়েছে দেশের বাইরে আর চব্বিশের আগেও দেশের টাকা পাচার হয়েছে দেশের বাইরে। আওয়ামী লীগের লক্ষ কোটি সমর্থক বাংলাদেশের প্রত্যাম্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কম বেশি সকলের এ কথা জানা রয়েছে। যে দল বিরোধী দলে বা জোটে অবস্থান কালীল সময়েও পারসেন্ট হিসেবে সরকারি দলের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে সংসদে বিরোধিতা করেছে সেই দলের নাম আওয়ামী লীগ! অথচ এত বিপুল পরিমাণ সমর্থন থেকেও রাস্তায় কোন সমর্থক বেরোয়নি কেনো?
কারন নেতা কর্মীদের আচরণে ঘৃনা ভরে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন! যাহোক আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের প্রতি সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ভালো ব্যবহার করা উচিত!
যাতে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত থাকে, জনমনে স্বস্তি ও সাচ্ছন্দ্য সম্প্রীতি বজায় থাকে।
সকল দলের রাজনৈতিক কর্মী সমর্থকদের সহাবস্থানের প্রেক্ষিতেই তৈরী হবে আগামীর রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিবেশ এই প্রত্যাশা হোক সাবলীল রাজনীতির মুক্ত আকাশে......
তারিখঃ পাঁচ ডিসেম্বর ২০২৪ ঈশায়ী!

এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট,সাংবাদিক-গবেষক,
পরিবেশ ও মানবাধিকার কর্মী,
সভাপতি-
গ্রিন পিস বাংলা,
পাবনা জেলা শাখা, পাবনা।
kdaakash2024pabna@gmail.com
দৈনিক বিজয় নিউজ/ আকাশ