ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকার অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকার অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান
ছবি: মো: আলামিন (Senior Correspondent)

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

অবৈধ স্থাপনা সরানোর ব্যাপারে দীর্ঘদিন ধরে বলে আসছিল প্রশাসন। তাতে কোন কাজ না হওয়ায়  গাজীপুর কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় নাউজোর হাইওয়ে পুলিশের উদ্যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে  অবৈধ ফুটপাত উচ্ছেদ  অভিযান চালানো হয়। রবিবার বিকাল ৪ টায় কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কের আশে পাশে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফুটপাতে অবৈধ দোকান পাট গড়ে ওঠে। সকল ফুটপাতের দোকানদারদের উঠে যাওয়ার কথা বলে আসছি।গত কয়েক দিন যাবত এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যাপক মাইকিং করে আসছে। প্রশাসনের কথা না  সোনাই আজকে ওসি রইস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ, কমিউনিটি পুলিশ, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, জনতা সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যারা অবৈধ স্থাপনা স্থাপন করে ব্যবসা করার চেষ্টা করবে তাদের সড়ক পরিবহন আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনরুপ সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে জনাব রইজ উদ্দিন সাহেব এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা আজকে প্রাথমিক ব্যবস্থা নিলাম। এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। জনগণের জামালের নিরাপত্তা এবং স্বাভাবিকভাবে যেন সবাই সুন্দর নিরাপ পরিবেশ চলাফেরা করতে পারে তার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চন্দ্রা উত্তরবঙ্গের প্রধান প্রবেশদ্বার এটি । তাই এখানে মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং, থ্রি হুইলার গাড়ি চলাচলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো বলে জানান পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার জনাব আল-আমিন, দেওয়ান জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী খান। এছাড়া এলাকাবাসী এবং চন্দ্রা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ওসি রইস উদ্দিন আরো বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের কয়েকদিন পর আবার যেন ফুটপাত দখল করতে না পারে তার জন্য আমরা নজরদারি করবো। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। থ্রি হুইলার গাড়ি মারাত্মক বিপদজনক। অদক্ষ ড্রাইভার, উল্টা চলাফেরা, এবং ট্রাফিক আইন না জানার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাই এ ব্যাপারে আর কোন ছাড় দেওয়া হবে না। সকলকে সাথে নিয়ে এসব থ্রি হুইলার মহাসড়ক থেকে উচ্ছেদ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আলামিন (Senior Correspondent)