বুড়িচংয়ে দুইদিন ধরে দেখা নেই সূর্যের আলো
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
গত দুইদিন ধরে কুমিল্লা জেলায় বুড়িচং উপজেলা দেখা নেই সূর্যের আলো। এরই মধ্যে কনকনে ঠান্ডায় হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যন্ত, বিশেষ করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষদের। অন্যদিকে, শীতের প্রকোপের সাথে সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ঠাণ্ডাজনিত রোগ। পীরযাত্রাপুর ইউনিয়ন গোবিন্দপুরের কৃষক খোকন মিয়া জানান, হিমেল হাওয়া ও তীব্র শীতের মধ্যেই বেগুন ও মরিচ খেতের পরিচর্যা করতে হচ্ছে। কৃষকরা শীতের মধ্যেই মাঠে কাজ করছেন। আব্দুল হামিদ জানান, তীব্র শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষদের। শীতের প্রকোপের সাথে সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ঠাণ্ডাজনিত রোগ। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ