নাইক্ষ্যংছড়ি'র বইশারীতে পাহাড়ে ১অস্ত্র ব্যবসায়ীসহ ২টি অস্ত্র উদ্ধার
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারীতে ২ অস্ত্রসহ এক অস্ত্রব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যবসায়ীর নাম মো: ইস্কান্দর( ২০)। সে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াঙ্গারকাটা গ্রামের নুরুল বশরের ছেলে। পুলিশের ধাওয়া খেয়ে বাকী দুই ব্যবসায়ী পালিয়ে যায়। এদের একজন উপজাতীয় যুবক। অপর জন বাঙ্গালী। তাদের একজনের নাম সায়মু মার্মা( ৩৫)। অপর জন রাশেল ( ২০)। ঘটনায় এই ৩ অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়। তাদের মধ্যে আটক আসামী ইস্কান্দরকে শুক্রবার সকালে বান্দরবান কোর্টে পাঠিয়ে দেন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ। স্থানীয় ও থানা সূত্র জানান,বহস্পতিবার রাত ৮ টার দিকে থানায় খবর আসে উপজেলার বাইশারীতে দুর্গম পাহাড়ি হরিণখাইয়া ১১ নম্বর গাজী রাবার প্রসেস প্লান ফ্যাক্টরীর অনতিদূরে এক চিপাতে উৎপেতে রয়েছে ৩ জন স্বশস্ত্র সন্ত্রাসী।
তাদের অবস্থা বেগতিক দেখে লোকজন এদের ঘিরে থানা পুলিশকে খবর দেন। থানার অফিসার ইনচার্জের নির্দেশে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজাতী সন্ত্রাসীর নেতৃত্বে ৩ জনের ২ জন দ্রুত পালিয়ে যায়। জনতার সহায়তায় ১ জন ধৃত হয়। ধৃত ইস্কান্দরকে পুলিশ আটক করে প্রথমে বাইশারী পুলিশ ফাড়িঁতে, পরে থানায় নিয়ে আনেন। শুক্রবার কোর্টে পাঠান তাকে। থানার অফিসার ইনচার্জ মাশরুরুল হক এ প্রতিবেদককে বলেন,আটক আসামীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। সে (আটক আসামী) তথ্য দেন ,তারা ৩ জনই অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র ২ টিই বিক্রির জন্যে মজুদ করা হয়েছিল।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি