আমীরে জামায়াতের কক্সবাজার আগমন কে স্বাগত জানিয়ে টেকনাফে আজ মটর শোভাযাত্রা

আমীরে জামায়াতের কক্সবাজার আগমন কে স্বাগত জানিয়ে টেকনাফে আজ মটর শোভাযাত্রা
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

আগামী ৮ ফেব্রয়ারী শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ও মানবিক নেতা  ডাঃ শফিকুর রহমানের কক্সবাজার সফর কে স্বাগত জানিয়ে  আজ ০৩ ফেব্রয়ারী সোমবার টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বর্ণাঢ্য মটর শোভাযাত্রার আয়োজন করাহয়।  এউপলক্ষ্যে জামায়াতে ইসলামীর  কর্মী সমর্থকদের প্রায় দুই শতাধিক মটর বাইক অংশ গ্রহণ করবে বলে জানা গেছে। মটর শোভাযাত্রা টি জুহুরের নামাজ আদায় করার পর হ্নীলা  আল ফালাহ একাডেমির মাঠ থেকে রওয়ানা হয়ে হ্নীলা হোয়াইক্যংয়ের শাপলা পুর ঢালা হয়ে উপকূলীয় বাহার ছড়া ইউনিয়ন প্রদক্ষিণ করে বাহার ছড়ার পুরাতন রোর্ড দিয়ে টেকনাফের সাব্রাং ইউনিয়নের শাহ পরীরদ্বীপ  প্রদক্ষিণ করে টেকনাফ  সদর ও পৌর সভা হয়ে হ্নীলার দিকে রওয়ানা করবে  বলে জানাগেছে। বিষয়টি  নিশ্চিত করেছেন৷ বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার আমীর মাওঃ রফিক উল্লাহ ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ সরওয়ার কামাল সিকদার।এতে সবাই কে   মটর সাইকেল নিয়ে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক