রাজশাহী মোহনপুর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ মিছিল করেন বাকশিমইল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন, সাধারণ সম্পাদক উজ্জল এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাদের মোল্লা, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, মির্জা সৈকত, যুবনেতা আব্দুর রহিম, হাসিবুর, রতন, রইচ, মতিউর, মাইনুল ইসলাম হিরো, ছাত্রদলনেতা মুন, রাজু, সাব্বির, সজিবসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত মঙ্গলবার দিবাগত রাতে ধোপাঘাটা বাজারের বিভিন্ন দোকানে কৌশলে লিফলেট বিতরণ করে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীরা। তারই প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগ নিধনের ঘোষণা দেন তারা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন