আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত

আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে আওয়ামীলীগকে নিষিদ্ধ ও গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বীর কাশেম কে খুনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী)রাতে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মনোহরদী বাসস্ট্যান্ড হতে মনোহরদী থানা পর্যন্ত পদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামীলীগকে সন্ত্রাসী আখ্যায়িত করে দলটি নিষিদ্ধের দাবী জানান এবং ২৪ এর আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হয়। এ সময় নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাজরিয়ান পৌষন,মনোহরদী উপজেলার ছাত্র প্রতিনিধি জাব্বার,ফজলে রাব্বি,নাহিদ,আয়াত,রুহান,মিঠুন সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম