পাবনার চাটমোহর উপজেলায় TR ৬৭ টি, কাবিটা ৩০ টি প্রকল্প অনুমোদনঃ অতি শীঘ্রই প্রকল্প সমূহের কাজ শুরু

পাবনার চাটমোহর উপজেলায় TR ৬৭ টি,  কাবিটা ৩০ টি প্রকল্প অনুমোদনঃ  অতি শীঘ্রই প্রকল্প সমূহের কাজ শুরু
ছবি: এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল (ভেরিফাইড ফেসবুক) আইডিতে প্রকাশ করা এক ফেসবুক পোস্ট মাধ্যমে জানা যায় যে,চাটমোহর উপজেলার সকল ইউনিয়নের অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রকল্প অনুমোদন করা হয়েেছে। জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে অবকাঠামো রক্ষণা- বেক্ষণে(TR) কর্মসূচীর আওতায় উপজেলা ভিত্তিক ১ম-২য় পর্যায়ের বরাদ্দকৃত নগদ অর্থের বিপরীতে গৃহীত প্রকল্পের মধ্যে রয়েছে,মসজিদ,মাদ্রাসা,বিদ্যালয়ে টয়লেট নির্মাণ ও কবরস্থান, সামাজিক সংগঠন রাস্তা প্রকল্প গৃহীত হয়েছে। ৬৭ টি TR প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ১,৩১,০০,৭৭৯/৬৬ টাকা। রিজার্ভ ২৬,২০,১৫৫/৯৩ টাকা। অপরদিকে কাবিটার আওতায় মোট প্রকল্প ৩০ টি। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট ১,৪৬,৮৫,৫৮৬/৬৬ টাকা।রিজার্ভ ২৯,৩৭,০১৭/৩২ টাকা। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার তার দেওয়া পোস্টে বলা হয়, চাটমোহর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছর TR , কাবিটা এবং কাবিখা কর্মসূচির আওতায় গৃহিত প্রকল্প সমূহের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকল্পসমূহের কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আশা করা যায় যে,কোন প্রভাব ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে সিডিউলের যথাযথ শর্ত ও বিধি-বিধান মেনে যথাসময়ে প্রকল্প সমূহ বাস্তবায়িত হবে এবং চাটমোহর উপজেলাবাসী প্রকল্প বাস্তবায়নে সুফল ভোগ করতে পারবে।

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ