"সবই পরের তরে - এস এম মনিরুজ্জামান আকাশ

ছবিঃ এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

"সবই পরের তরে
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।

আপনার জন্য লেখেনা কবি-
শিল্পীও আঁকেনা ছবি,
আপনার জন্যই আলো-
ছড়ায় কি রাঙা রবি!

পরের তরে জ্বলে-জ্বলে ধুঁপ-
বিলিয়ে যায় যে গন্ধ,
দেশ প্রেমিক নিজের স্বার্থে-
কোন দিনও করেনাই দ্বন্দ্ব!

বাষ্প হয়ে পানি মেঘে বদলায়-
পাহাড়ী ঝর্ণা হয়ে আসে ফিরে,
নদীর এ কুল ভেঙ্গে হায়
ঐ কুলে গিয়ে উঁপচে পড়ে...

তদ্রুপ সংসারেও আছে-
এমন হাজার প্রমানের ধারা,
নিজের জন্য করেনা কিছুই
বাস্তবে যে সে সর্বহারা!

সত্য বলতে পারেনা সবাই-
যে পারে সে ছাড়েনা,
প্রতিবাদী কখনো জীবনে
অন্যায়ের সাথে আপোষ করেনা!

নিজেরে জ্বলায়ে প্রদীপ-
করে যায় আলো দান,
এ রুপ জগতে আছে
শত সহস্র মনীষী মহান!

চলছে কলম; চলবে লেখা-
পিছনে ফেরার সময় নাই,
সত্য পথে চলে মৃর্ত্যু এলেও
করবেনা কেউ যাচাই......

(তারিখঃ১৬ই মার্চ'২০২১ঈশায়ী, রোজঃ মঙ্গলবার,
মহকক,চলনবিল, পাবনা)

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ