স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), পটুয়াখালী জেলা শাখার নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), পটুয়াখালী  জেলা শাখার নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
ছবি: নাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ

আজ ০৫/০৩/২০২৪ রোজ মঙ্গলবার দুপুর ১২.০০ ঘটিকায় পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় তলার সভা কক্ষে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নবনির্বাচিত পটুয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান শামীম স্যার কে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারীরা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন। বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক মাহমুদ পারভেজ, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ এম এ মান্নান, পটুয়াখালী জেলা শাখার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মোঃ কাজী আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ ভিপি মান্নান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর পটুয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান, সহ পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।

পটুয়াখালী জেলা শাখার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজী আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ ভিপি আঃ মান্নান, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক মাহমুদ পারভেজ, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ এম এ মান্নান স্যার সহ সকলে উপস্থিত সকল শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী গনের কাছে আগামী ৯ই মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ডাঃ মোঃ শফিকুল ইসলাম কে মোবাইল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন