নওগাঁর বলিহার ডিগ্রি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ দিবস।

নওগাঁর বলিহার ডিগ্রি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ দিবস।
ছবি: মোঃ রমজান হোসেন

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বলিহার ডিগ্রি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণ দিবস।আজ বৃহস্পতিবার সকাল ৯ টা জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,অত্র কলেজের অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলিহার কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী,কর্মচারী,স্কাউট ও অত্র কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সবশেষে ফুটবল টুর্নামেন্ট খেলার মধ্যে দিয়ে দিবস পালন শেষ হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রমজান হোসেন