ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় জুটমিলে ভয়াবহ আগুন

ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় জুটমিলে ভয়াবহ আগুন
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ ৪মে (রবিবার) বিকাল ৫টার দিকে সুপ্রিয় জুটমিলে এ ঘটনা ঘটে। সুপ্রিয় জুটমিলের শ্রমিকরা জানান, যেখানে আগুনের উৎপত্তি হয়েছে সে কক্ষটি জেনারেটর কক্ষ। সেখানে তেলের ড্রামসহ অনেক মেকানিক্যাল জিনিসপত্র রয়েছে। তার পাশেই পাট ও পাঠের তৈরি পণ্য রয়েছে। এখন পর্যন্ত আগুন জেনারেটর কক্ষে আছে। এদিকে আগুনের কালো ধোয়ায় ছেয়ে গেছে আশপাশের এলাকা। ফায়ার সার্ভিসের কর্মীদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে। এবং ঘটনা স্থলে উৎসুক জনতা ভিড় করতেছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান আমরা খবর পেয়ে দ্রুত এসেছি। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাত কীভাবে এবং কেমন ক্ষতি হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম