নরসিংদী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । ২৩শে মে, শনিবার,২০২৬ ইং,রায়পুরা থানার জঙ্গী শিবপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসআই (নিরস্ত্র)মোঃ জামিরুল ইসলাম সংগীয় ফোর্সসহ জঙ্গী শিবপুরস্থ শাহআলম স্টোরের সামনের কাঁচা রাস্তা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন— রায়পুরার জঙ্গী শিবপুরের মোবারক মিয়ার ছেলে বাদশা মিয়া (২২) এবং পলাশ থানার গয়েশপুরের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪) এই ঘটনায় রায়পুরা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ডৌকাদি এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করেন এসআই(নিরস্ত্র)মোঃ জামিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। ধৃত আসামির নিজস্ব বসত বাড়ি থেকে ২ কেজি গাঁজাসহ ফিরোজা বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়। ফিরোজা বেগম ডৌকাদি গ্রামের সরল মিয়ার স্ত্রী। এই সংক্রান্তে মাধবদী থানায় মামলা রুজু করা রয়েছে। ২২ইং মে,এসআই(নিরস্ত্র)মুহাম্মদ নুরুল্লাহ সংগীয় ফোর্সসহ মাধবদী থানার চাঁদগাঁও গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে করিম পাগলার পুকুর পাড় থেকে সাহেদ মিয়া (২৫) নামের এক যুবককে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। ধৃত সাহেদ চাঁদগাঁও গ্রামের বকুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, মাদক নির্মূলে নরসিংদী জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন