মির্জাগঞ্জের কালিকাপুর বেরিবাদ থেকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার এক

মির্জাগঞ্জের কালিকাপুর বেরিবাদ  থেকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার এক
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

মির্জাগঞ্জ থানা ধীন কালিকাপুর সাকিস্হ জৈনিক মোঃরুহুল আমিনের চায়ের দোকানের দক্ষিণ পাশে বেড়িবাধের উপর থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার অভিযান সংক্রান্ত, এই ঘটনা ঘটে আনুমানিক রাত ০৮:৩০ ঘটিকায় সময়, এই অভিযানে এস আই (নিঃ) সুবর্ন চন্দ্র দে সঙ্গীয় এ এস আই (নিঃ) মোঃ আরিফ হোসেন ও এ এস আই (নিঃ) মোঃ মজনু মিয়া সহ মির্জাগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল, বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মির্জাগঞ্জ থানাধীন কালিকাপুর সাকিস্থ রুহুলের চার দোকানের পাশে একজন ব্যক্তি মাদকদ্রব্য সহ অবস্থান করিতেছে।

আমরা যেনে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এস আই (নিঃ) সুবর্ন চন্দ্র যে সংগঠিত অফিসার সহ ঘটনা স্থলে ইং ২২/০৫/২০২৬ তারিখ ০৭:৫৫ ঘটিকার সময় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে, এই অবস্থায় ০১ জন আসামী পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার এর সহায়তায় আসামীকে ধৃত করেন। আসামী মোঃ শফিকুল ইসলাম বয়স (৩৪), পিতা মোঃ খালেক রাড়ী সাং কালিকাপুর। মির্জাগঞ্জ ইউনিয়ন, থানা মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী এর পরিহিত পরিচিত হলো এর হলুদ ছাপাযুক্ত লুঙ্গীর ডান কোচর হইতে পুরাতন খবরের কাগজে মোড়ানো অবস্থায় আসামী নিজ ডান হাতে উপস্থাপনমতে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন।

পুলিশ কর্তৃক গৃহিত ব্যবস্থাঃ মির্জাগঞ্জ থানার মামলা নং – ৬, তারিখ:২২-০৫-২০২৬, জি আর নং – ৭০, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। এ ঘটনার গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য সহ নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে, মির্জাগঞ্জের থানা পুলিশ জানিয়েছে মাদক সহ সব ধরনের অপরাধ দমনের আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন