বগুড়ায় টিএমএসএস প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএস প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস পরিচালিত কৃষি সেক্টর, পরিবেশ বান্ধব কৃষি উন্নয়নে আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বগুড়ার শাজাহানপুরে এ প্রকল্পেে পরিবেশ বান্ধব উপায়ে জৈব প্রযুক্তির মাধ্যমে কৃষির সফল সম্প্রসারণে 'কৃষক মাঠ দিবস' পালিত হয়েছে। উপজেলার চাঁদবাড়িয়ায় বুধবার ১৪ মে টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত 'ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ' শীর্ষক উপ-প্রকল্পের আওতায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ বান্ধব, কৃষি উৎপাদন, বিপণন, বাজারজাত করণ ও প্রকল্পের নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সহকারী পরিচালক প্রকল্প সমন্বয়ক মোঃ আব্দুল কুদ্দুস ও প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর এ. বি. এম. মাহমুদুল হাসান প্রমুখ। অন্যদের মধ্যে মার্কেটিং ম্যানেজার মোঃ রুস্তম আলী মন্ডল, এমআইএস অফিসার ইমরান মন্ডল, সিনিয়র সহকারী জোনাল ম্যানেজার নুরুল ইসলাম, দশমাইল শাখার শাখা ব্যবস্থাপক জাকিয়া সুলতানা, সহকারি ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর বিলাস সরকার, কুতুব উদ্দিন, মেখজাফ হোসেন ও আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চাঁদবাড়িয়া জৈব ক্লাস্টারের কৃষকদের জৈব সার, জৈব বালাইনাশক ও অন্যান্য পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহারের সফলতা দেখে আমন্ত্রিত অতিথিরা মুগ্ধ হন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আরএমটিপি প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস। অনুষ্ঠানে এলাকার শতাধিক মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধা ভোগী কৃষক, এনজিও কর্মী ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান