বনানীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বনানীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর বনানীতে রেডিমিক্সবাহী একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার নিহত দুই ব্যক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি সকাল ৯টার দিকে ঘটেছে, তবে নিহতদের পরিচয় তখনই জানা সম্ভব হয়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা বনানী ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলে চলছিলেন। এমন সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি বনানী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ