রাজশাহী মোহনপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে এক কর্মসূচীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ শে মে ), বিকালে উপজেলা ৪ নং মৌগাছি ইউপির বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা মৌগাছি ইউপির বসন্ত কেদার হাট মার্কেটের সেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ খন্দকার, এ সময় সভায় প্রধান অতিথী ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা, বিশেষ অতিথি ছিলেন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী সরকার, বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি মুসাদ আলী, বিএনপির ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রাজীব খাঁন, ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতারুল আলমসহ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সইমুদ্দিন,মিন্টূ, নয়ন,মাইনুল ইসলাম, সেলিম, মেরাজ উদ্দিনসহ প্রমুখ। এ সময় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন বসন্তকেদার জামে মসজিদের ইমাম মাইনুল ইসলাম বেলালী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন