মনোহরদীতে ঈদের শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন সাবেক ছাত্র নেতা খ.ম কামরুল ইসলাম

মনোহরদীতে ঈদের শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন সাবেক ছাত্র নেতা খ.ম কামরুল ইসলাম
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন,সাবেক ছাত্র নেতা,নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক খ.ম কামরুল ইসলাম।  তিনি এক শুভেচ্ছা বার্তায় খিদিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ-সহ দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন,ঈদুল আজহা আসে ত্যাগের মহিমা নিয়ে, মানুষের মনের পশুত্বকে দূর করে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে। ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে খিদিরপুর ইউনিয়নের অসহায়,গরীব-দুঃখী মানুষের পাশে সব-সময় ছিলাম,আছি এবং থাকবো। ইনশাআল্লাহ  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  চেয়ারপারসন,সাবেক সফল প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও অগ্রীম ঈদ মোবারক

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম