মনোহরদীর খিদিরপুর বাজারে জমজমাট গরু-ছাগলের হাট অনুষ্ঠিত

মনোহরদীর খিদিরপুর বাজারে জমজমাট গরু-ছাগলের হাট অনুষ্ঠিত
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

সোমবার(২ জুন)বিকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর ডিগ্রি কলেজ মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জমজমাট গরু-ছাগলের হাট অনুষ্ঠিত হয়েছে। বাজার ব্যবস্থপনা সম্পর্কে বাজারের  ইজারাদার মোহাম্মদ ফজলুর রহমান সাংবাদিকদের জানান,বাজার পরিচালনায় তিনি প্রশাসন ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা পাচ্ছেন,ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে গাড়ীর ব্যবস্থা-সহ নানাবিধ সু্যোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং তিনি ক্রেতা-বিক্রেতাদেরকে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বাজারটিতে গরু-ছাগল ক্রয়-বিক্রয়ের আমন্ত্রণ জানান। বাজারটি সার্বক্ষণিক মনিটরিং করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান মানিক মাষ্টার। এ ছাড়াও বাজার ব্যবস্থাপনায় ক্রেতা-বিক্রেতারা সন্তুষ্ট প্রকাশ করেছেন।

এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূঁইয়া ফরিদ,উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য,খন্দকার সেলিম রেজা,ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক,আহাদুল করীম সরকার,ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন,খিদিরপুর ইউনিয়ন যুবদলের ২ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম