পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভচ্ছো জানিয়েছেন সাংবাদিক মোঃ আবদুল্লাহ
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বুড়িচং উপজেলাবাসী সহ দেশের সর্বস্তরের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বুড়িচং প্রেসক্লাব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখা ও জাতীয় দৈনিক জবাবদিহি,দৈনিক বিজয় নিউজ উপজেলা প্রতিনিধি এবং পরিচালক- গ্রীণ বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টার সাংবাদিক মোঃ আবদুল্লাহ। তিনি বলেন, ত্যাগের মহান শিক্ষাই ঈদ- উল আযহায় মূল বার্তা। ঈদ- উল আযহা আমাদের শেখায় কেবল পশু নয়,নিজের আত্মমর্যাদা,অহংকার ও স্বার্থপরতাকে ও কোরবানি করে আল্লাহর সন্তষ্টি অর্জনের পথ ধরতে। এই পবিত্র দিনে আমাদের উচিত সমাজের অবহেলিত ও দুঃস্থ মানুষের পাশে দাড়ানো ঈদের আনন্দ একা উপভোগ নয়,বরং সবার সাথে ভাগ করে নেওয়াই সৌন্দর্য। আসুন ঈদ- উল আযহায় শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমরা ভালোবাসা, শান্তি ও সহমর্মিতার এক সমাজে গড়ে তুলি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ