টেকনাফে বিজিবির ছুঁড়া গুলিতে আহত ব্যাক্তিদের কে হাসপাতালে দেখতে যান জেলা জামায়াত আমীর আনোয়ারী

টেকনাফে  বিজিবির ছুঁড়া গুলিতে আহত ব্যাক্তিদের কে হাসপাতালে দেখতে যান জেলা জামায়াত আমীর আনোয়ারী
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

টেকনাফের হ্নীলা মৌলভীবাজারে  অবরোধ চলাকালে বিজিবির ছুঁড়াগুলিতে আহত ব্যাক্তিদের হাসপাতালে দেখতে যান কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-৪ সংসদীয় আসন ( উখিয়া- টেকনাফ)  আসনে  জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী। গতকাল ১০ জুন রাত ৯ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি তাদের দেখতে যান। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট সেলিমুল মোস্তফা, হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ ইব্রাহীম মাহমুদ, বিশিষ্ট সি আই পি জিয়াউদ্দিন হায়দার,ও সাবেক শিবির নেতা এডভোকেট দিদারুল মোস্তফা প্রমূখ। নেতৃবৃন্দ গুলিবিদ্ধ আহতদের  খোঁজ খবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ, ইউএনও, ও সিভিল সার্জনের সাথে কথা বলে আহতদের উন্নত চিকিৎসা দেয়ার আহবান জানান।

উল্লেখ্য যে,গত ৯ জুন ৬৪ বিজিবি কর্তৃক এক জেলে আটকের ঘটনায় জনতার ডাকে সৃষ্ট অবরোধ তুলে নিতে এলোপাতারি গুলি বর্ষণের ঘটনায় ১১ জন ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশাংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করাহয়,৫ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, ও বাকী ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। 

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক