হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার তৃতীয় ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার তৃতীয় ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশের সর্বদক্ষিনের উপজেলা টেকনাফের ঐতিহ্যবাহী হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা টি ১৯৭৬ সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। আধ্যাত্নিক জগতের মহান সাধক শাহ সুফী আব্দুল মজিদ (রঃ) এর হাতে ব্যানাকৃত উক্ত মাদ্রাসা টি আজ ঢাল পালায় শাখাপ্রশাখায় পরিপূর্ণ। উক্ত মাদ্রাসাটির প্রাক্তন ছাত্রপরিষদের উদ্যোগে তৃতীয় বারের মত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হল। এ উপলক্ষ্যে ১০ জুন ২০২৫ ইংরেজি মঙ্গলবার সকাল থেকে  মাদ্রাসাপ্রাঙ্গনটি প্রাক্তন শিক্ষার্থীদের পদভারে মূখরিত হয়ে উঠে। সকাল ১০ টায় ১৯৮২ সালে উক্তমাদ্রাসা থেকে প্রথম দাখিল পরীক্ষার্থী বর্তমানে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ অধ্যক্ষ নুরআহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও প্রধান অতিথির মাধ্যমে প্রাক্তন ছাত্রদের নিয়ে এক বর্ণ্যাঢ্য স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রাক্তন ছাত্রপরিষদের কনভেইনার ও জয়েন্ট কনভেইনার যথাক্রমে জিয়াউল হোসাইন কায়সার, আবুল হোছন হেলালী,নুরুল বশর,ও নুরুল আবছারের সঞ্চালনায়  ১৯৮২ সাল থেকে পর্যায়ক্রমে পাশ করা  বিভিন্ন শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক আলোচনায় মাদ্রাসার বিভিন্ন সবল দিক দূর্বল দিক ফুটে উঠেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি  অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী ও বর্তমান মাদ্রাসার এডহক কমিটির নব নিযুক্ত সভাপতি অধ্যাপক জহির আহমদ কে সাথে নিয়ে চিহ্নিত বিষয়গুলো পাইন্ডআউর্ড করে প্রাক্তন ছাত্র পরিষদের সহায়তায় মাদ্রাসার উন্নয়ন মূলক কাজে মনোনিবেশ করবেন বলে ঘোষণা দেন। প্রধান অতিথি ও এডহক কমিটির সভাপতি প্রাক্তন ছাত্র ভাইদের এই মহতি উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে  উদ্যোক্তাদের অভিনন্দন জানানএবং আগামী ১ মাসের মধ্যে উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত  নিয়ে ছাত্রপরিষদের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন বলে আশ্বাস প্রদান করেছেন। 

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক