মির্জাগঞ্জের উত্তর ঝাটিবুনিয়া গ্রামে বাল্যবিবাহের তথ্য সংগ্রহ করতে গেলে হয়রানির শিকার

মির্জাগঞ্জের উত্তর ঝাটিবুনিয়া গ্রামে বাল্যবিবাহের তথ্য সংগ্রহ করতে গেলে হয়রানির শিকার
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার  মির্জাগঞ্জ থানার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এলাকা সূত্রে জানা যায় উত্তর ঝাটিবুনিয়া গ্রামের হেমায়েত উদ্দিন এর পুত্র মোঃ মাইনুল ইমন বয়স ১৮  ও মোছাম্মদ সাদিয়া আফরোজ জেরিন বয়স আনুমানিক   ১৩  প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে অতঃপর  পালিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এলাকার তথ্যসূত্রে সাংবাদিকগণ  সংবাদ সংগ্রহ করতে গেলে তথ্য দিতে  অনিয়া প্রকাশ করে। তাৎক্ষণিক সাংবাদিকগণ পুলিশে খবর দেন মেয়েকে পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই   ছেলের বাবা হেমায়েত উদ্দিন ও চাচা শাহ আলম চুন্নু  ছেলে ও মেয়েকে অন্যত্র সরিয়ে  নিয়ে যায়। পরে পুলিশ পৌঁছালে ঘটনাস্থলে ছেলে মেয়ে কাউকে পাওয়া যায়নি। মির্জাগঞ্জ থানার এস আই রফিকুল ইসলাম বলেন আমরা ছেলে ও মেয়েকে কাউকেই পাইনি। এলাকার গণ্য মান্য ব্যক্তিদের সাথে কথা বলে  উক্ত ঘটনার সত্যতা পেয়েছি। আমরা আইনানুক  ভাবে ব্যবস্থা নেব।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন