ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচাবাড়ীতে আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচাবাড়িতে ইএসডিও কর্তৃক নির্মাণাধীন ‘ইকো ইউনিভার্সিটি অব টেকনোলজি’-এর ক্যাম্পাস পরিদর্শনে যান। সেখানে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান তাঁকে স্বাগত জানান। মির্জা ফখরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশের নির্মাণকাজ ঘুরে দেখেন এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েক দিনের জন্য ব্যক্তিগত সফরে ঠাকুরগাঁওয়ে এসেছেন। এই সময়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং জেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে গনমাধ্যম কে জানানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম