পল্টন থানা বিএনপির সদস্যপদ নবায়ন কারলেন - সুমন হোসেন রনি
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
আমি (মোঃসুমন হোসেন রনি) দীর্ঘ সময় ক্ষমতার বাহিরে থাকা দলের সাথে সম্পর্ক রেখেছি। একের পর এক মিথ্যা মামলা হামলার পরেও দল থেকে পিছু হটিনি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত প্রহসনের নির্বাচনেও রাষ্ট্রপতির বাসায় ককটেল বিস্ফোরণ মামলায় আমাকে আসামি করে জেলে পাঠানো হয়। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের অনেক নেতাকর্মীরা একাধিকবার আমাকে মেরে ফেলার চেষ্টাও করেছে। আল্লাহ রাব্বুল আলামীন আমাকে বাঁচিয়ে দিয়েছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ২০২৫ সালের পল্টন থানা বিএনপির অন্তর্গত ১৩ নং ওয়ার্ডের পক্ষে পুনরায় সদস্যপদ নবায়ন করলাম। "আলহামদুলিল্লাহ" সুমন হোসেন রনি এভাবেই বর্ণনা করলেন তার নতুন সদস্যপদ নবায়নের বিষয়টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্টন থানা বিএনপি সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন তুহিন সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ১৩ নং ওয়ার্ড উত্তর ও দক্ষিণের সভাপতি সেক্রেটারি এবং সকাল পর্যায়ের যুগ্ন আহবায়ক ও সদস্যগণ সুমন হোসেন রনি বর্তমান যুগ্ন আহবায়ক ১৩ নং ওয়ার্ড উত্তর পল্টন থানা বিএনপি। পুনরায় সদস্যপদ নবায়ন করাই সকল পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন