গভীর রাতে রাস্তায় ডাকাতি করতে যেয়ে জনতার হাতে আটক ৪ ডাকাত সদস্য
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দিবাগত রাত ১.৩০ দিকে মাওনা টু বরমী সড়কের মাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত দুজনের একজন মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন। অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় আবুল কালাম (৩৫) নামের এক সিএনজি চালকের। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়কে সি এন জি চালিয়ে মাওনা অফদার দিকে যাচ্ছিলেন বলে জানা যায়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী মোঃশফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, তিনি শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকআপ নিয়ে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের অদূরে মাজার এলাকায় পৌছালে ৬-৭ জনের ডাকাত দল রাস্তায় গাছ ফেলে তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় ডাকাত দল। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করছিল ডাকাত সদস্যরা। এক পর্যায়ে ভুক্তভোগী সবাই মিলে চিৎকার শুরু করে।
তাদের চিৎকার শুনে এলাকাবাসী চলে আসে এবং এক সঙ্গে প্রতিরোধ করতে শুরু করে। চারজনকে আটক করে গণধোলাই দেওয়া হয় পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সম্মিলিতভাবে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে ফেলেন তারা। এ সময় গাড়ির আঘাতে এক ডাকাত সদস্য গুরুতর আহত হন। অপরদিকে সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, একজনকে হাসপাতালে আনা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য পাঠালে পথে তার মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, চার ডাকাত সদস্যকে পুলিশের আটকরেছে। সিএনজি চালকের উপর ডাকাত দল দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করেন, গাড়ির চালক নিজেকে বাচাতে সিএজি গতি বাড়িয়ে যাওয়ার চেষ্ঠা করে। সময় আঘাতপ্রাপ্ত হয়ে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়। আমরা এই ঘটনার আইনগত ব্যবস্থা চলমান আছে।পলাতক ডাকাতদেরকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন