বিগত সময়ের সরকার ছিল পুতুল সরকার মোঃ ফারুক হাসান

বিগত সময়ের সরকার ছিল পুতুল সরকার মোঃ ফারুক হাসান
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

বিগত সময়ের সরকার ছিল পুতুল সরকার। সরকার ছিল না বলেয় চলে, বিগত সময়ের সরকার ভারতের এজেন্ট বাস্তবায়ন করছে, বলে মন্তব্য করেছেন ফারুক হাসান ঠাকুরগাঁও ২আসনের গণঅধিকার পরিষদ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী। ৩ জুলাই ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। NTV প্রতিষ্ঠা বার্ষিকীতে ঠাকুরগাঁও প্রেসক্লাবে উপস্থিত ছিলেন ফারুক হাসান। ফারুক হাসান বলেন আমরা পি,আর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন চাই।পি,আর পদ্ধতিতে নির্বাচন হলে কোন দল একক ভাবে ক্ষমতায় বসতে পারবে না। এবং বিগত সময়ের মতো কোনো স্বৈরাচারী সরকারে পরিণত হবে না। ছোট বড় সকল দল সংসদে যিয়ে তারা তাদের মনের কথা বলতে পারবে। এবং একক ভাবে কোন দল ক্ষমতায় বসতে পারবে না। কোন দলের সঙ্গে বৈষম্য হবে না। তিনি আরো বলেন আমরা এখনি কোনো দলের সঙ্গে যোটে যুক্ত হচ্ছি না।আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে পরে কে কোন দলের সঙ্গে যোট হবে পরে দেখা যাবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম