ঝালকাঠির কাঠালিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী

ঝালকাঠির কাঠালিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থী তার প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার জোড়খালী গ্রামে বাইজিদ হোসেনের বাড়িতে।

অনশনকারী তরুণী ফারজানা আক্তার (১৮) একই উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা। ফারজানার দাবি, প্রায় দুই বছর ধরে বাইজিদ হোসেনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বাইজিদ তাকে বারবার বিয়ের আশ্বাস দিয়েছিলেন এবং এই প্রতিশ্রুতির ভিত্তিতেই তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। তবে এখন বাইজিদ বিয়েতে রাজি হচ্ছেন না।

ফারজানা বলেন, "বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন আর ফোনও ধরছে না। তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসেছি। আমি আমার অধিকার চাই। বিয়ে না করলে আত্মহত্যা করবো।"

বাইজিদের পরিবার বাইজিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ফারজানা পরিকল্পিতভাবে ছেলেকে ফাঁসানোর জন্য এমনটি করছেন।

ফারজানার পরিবার ফারজানার পরিবারের বক্তব্য, "আমরা গ্রামবাসীর সামনে মাথা উঁচু করে থাকতে চাই। মেয়েকে নিয়ে কেউ খেললে তাকে ছাড় দেওয়া হবে না।"

পুলিশের প্রতিক্রিয়া কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলার বক্তব্য, "ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।"

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ