রমজান উপলক্ষে মনোহরদীতে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে সোমবার(১১ মার্চ)দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এর সভাপতিত্বে পবিত্র রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুুষ্ঠিত হয়।উক্ত সভায় তিনি,বাজার মনিটরিং ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক নির্দেশনা প্রদান করেন।এর আগে বণিক সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। তাদের মতামতের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,যদি কোন ব্যবসায়ী দ্রব্যমূল্যের অতিরিক্ত দামে যদি দ্রব্য কেনা-বেচা করে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও তিনি প্রত্যেক দোকান মালিককে দোকানে দ্রব্যমূল্যের তালিকা টানিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন। এসময় মনোহরদী উপজেলার সহকারী কমিশনার(ভূমি)মারুফ দস্তেগীর,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন বাজারের বণিক সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক, অন্যান্য ব্যবসায়ীবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম