চেতনায় রবে তুমি - এস, এম,মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
চেতনায় রবে তুমি - এস, এম,মনিরুজ্জামান আকাশ
(উৎসর্গঃপাবনা-৩ এলাকার স্বাধীন বাংলাদেশের প্রথম "এম পি" প্রয়াত "অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী" স্যার কে)
তুমি অতি প্রাণবন্ত চির যৌবনে-
বাসনা-সাধনা ছিল তব মানব কল্যানে,
ধ্যান-ধারনা যাচিত ছিল দেশ প্রেমে-
তোমার জীবন দর্শনে তা আজও জমে ।
চিন্তা চেতনা প্রজ্ঞায় ছিল জন কল্যান-
এ যেন প্রকৃতির প্রতি তোমার দান,
তুমি জাগ্রত ছিলে মুক্তির স্লোগানে-
স্পর্শিত পদ চিহ্ন তোমার বাস্তবে টানে।
প্রেরণা পাই হাটলে সে মেঠো পথে-
হেটেছো তুমি খালি পায়ে যে পথে,
তোমার চাওয়া স্বপ্ন সাধ আহলাদ-
করে উদাসী মন বসন্তে পুর্ণ করে সাধ।
তুমি স্বর্গবাসী হয়েছো জানি কৃতকর্মে-
আছো বেঁচে থাকবে আপন প্রিয় ধর্মে,
রাখব ধরে তোমার আদর্শ পথ চলতে-
রুখতে পারবেনা কেউ তোমার কথা বলতে।
তুমি ছায়া হয়ে থেকো প্রেরণায়-
তোমার স্বপ্ন লালন করব বাসনায়,
ছিলে-আছো-রবো চেতনায় শুধু তুমি-
তোমার শুন্যতায় ধুঁ-ধুঁ চলনবিলের বেলা ভুমি......
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ