মন চায় স্বার্থকতা - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
মন চায় স্বার্থকতা - এস এম মনিরুজ্জামান আকাশ
মন চায় বলি কথা-
সারাক্ষন তোমার সাথে,
ভাবি! আছে;হবে কি-
সময় তোমার হাতে...
কি ভাববে; কি বুঝবে-
কি জানি পাইনা ভেবে,
বন্ধু তুমি থেকো আমার-
স্বত্ত্বায়-চেতনায়- বাস্তবে!
রাখব পূষে নয়নের দৃষ্টিতে-
ভাবনার গহীন শ্রোতে,
মনের মাধুরীতে রাঙাব-
তোমায় স্বপ্ন প্রপ্রাতে।
রাখব তোমায় হৃদয়ে ধরে-
চোখে হারাব না,
মনের আলপনায়য় আঁকব-
তোমার স্বপ্ন সাধনা।
দেবে কি সময় মুক্ত-
প্রেমের বাক্যালাপে,
কাটবে সময় তোমার -
মধুময় স্বরস সংলাপে!
হয়ে যাও রাজি বসতে-
পাশে বলতে কথা,
জীবনর মোহনায় ভালোবাসা-
পেলে পাবো স্বার্থকতা.....
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ