টেকনাফে সিএনজি ডাম্পার সংঘর্ষে নিহত -১ আহত-৩

টেকনাফে সিএনজি ডাম্পার সংঘর্ষে নিহত -১ আহত-৩
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার সীমান্ত উপজেলা  টেকনাফে সড়ক দূর্ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (৩ আগস্ট) দুপুর ১২ টায় হোয়াইক্যং ইউনিয়নের তুলা তুলি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর ১২ টায় বালি ভর্তি একটি মিনি ট্রাক ( ডাম্পার)  উখিয়া উপজেলার পালংখালী থেকে বালি ভর্তি টেকনাফ অভিমুখে যাওয়ার পথে ওই এলাকার একটি বাঁকে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হন। সেই সাথে চালক ও হেল্পারসহ অন্তত আরো ৪ জন আহত হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী  সৈয়দ নুর সিকদার বলেন, "পালংখালী থেকে বালি ভর্তি একটি ডাম্পার টেকনাফমুখী তুলাতুলি বাঁকে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডুমরে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এক রোহিঙ্গা শ্রমিক  মারা যান। আরো একজন মারা গেছে বলে জনশ্রুত চলছে।" হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক (ওসি) নুরুল আবছার বলেন, সড়ক দূর্ঘটনায় এক রোহিঙ্গা নিহত হন এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিত ব্যক্তির নাম এবাদুল্লাহ (২৫)। তিনি ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিত। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক